বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাগ্নের সঙ্গে পরকীয়ার জেরে পিটুনিতে প্রাণ গেল মামির!

ছোট মামির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তারই ভাগ্নে। এ নিয়ে ওই বিবাহিত ভাগ্নের সংসারে নিত্য অশান্তি লেগেই থাকত। তবে শুক্রবার বিকালে তা চরমে পৌঁছায়।
অভিযোগ, ওই নারীর (মামি) সঙ্গে তর্কবিতর্কর মধ্যেই তাকে মারধর করেন ভাগ্নের শ্বশুর-শাশুড়ি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

যদিও ভাগ্নের শ্বশুর-শাশুড়ির দাবি, পরকীয়ার জেরেই এ ঘটনা।

পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নিউটাউনশিপ থানার হরিবাজারে এই ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ সূত্রে খবর, নিগত নারীর নাম মইতুন্নিশা বিবি। ভাগ্নে আসগর আলি তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে স্থানীয়দের দাবি। ২০১৭ সালে আজগরের সঙ্গে জেমুয়ার বাসিন্দা আকিদা বিবির বিয়ে হয়েছিল। তবে বিয়ের পরেও মামি ও ভাগ্নের সম্পর্কে ভাটা পড়েনি বলে অভিযোগ। এ নিয়ে আকিদার সঙ্গে আসগরের সংসারে প্রায়ই ঝামেলা লেগে থাকত। বেশ কয়েকবার তাদের অশান্তি মেটানোর চেষ্টা করেছেন স্থানীয়রা। তবে তাতেও বিয়ষটির সুরাহা হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, আকিদার থেকে জামাইয়ের পরকীয়ার কথা শুনে জেমুয়া থেকে হরিবাজারে ছুটে আসেন আজগরের শ্বশুর-শাশুড়ি শেখ আকশারুল ও খুরশিদা বিবি। এরপর শুরু হয় তুমুল অশান্তি। সেই ঝামেলার মাঝেই মইতুন্নিশা বিবিকে সামনে পেয়ে বেধড়ক মারধর করেন তারা। অভিযোগ, মইতুন্নিশা বিবিকে চুলের মুঠি ধরে মারধর করেন আসগরের শ্বশুর-শাশুড়ি। মারধরের জেরে অসুস্থ মইতুন্নিশা বিবিকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় হরিবাজার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও আসগরের শ্বশুর-শাশুড়ির দাবি, ‘‘জামাইয়ের সঙ্গে ছোট মামির পরকীয়ার সম্পর্কের জন্যই এ অঘটন ঘটেছে।’’

একই রকম সংবাদ সমূহ

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন