শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের কর্ণাটক রাজ্যে বিজেপির পরাজয়, যা বললেন মমতা

আগামী বছর ভারতের লোকসভার নির্বাচন। ২০২৪ সালে নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির শেষের শুরু। কর্ণাটক রাজ্যে ভারতীয় জনতা পার্টির পরাজয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কলকাতার কালীঘাটের বাড়িতে দাঁড়িয়ে এমন প্রতিক্রিয়াই জানালেন।
এর সঙ্গে কর্ণাটকবাসীকে এই জয়ের শুভেচ্ছা জানালেন।

শনিবার (১৩ মে) মমতা ব্যানার্জীর কলকাতার কালীঘাটের বাড়িতে দেখা করতে আসেন বলিউড সুপারস্টার সালমান খান।
দেখা করে বেড়িয়ে আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্ণাটকে বিধানসভা নির্বাচন নিয়ে মত প্রকাশ করেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, ঔদ্ধত্যের বিরুদ্ধে রায় দিয়েছেন সাধারণ মানুষ। অহংকার, দুর্বিষহ ব্যবহার ও এজেন্সি পলিটিক্সের বিরুদ্ধে রায় দিয়েছেন সাধারণ মানুষ। আসলে এটা নো ভোট টু বিজেপি হয়েছে।

এরপর তিনি আরও বলেন, এটা বিজেপির শেষের শুরু। এরপর মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ় আছে। সেখানেও বিজেপির পরাজয় নিশ্চিত। ফলে ২০২৪ সালের নির্বাচনে বিজেপির জয়ের কোনো আশা নেই। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির শেষের শুরু এটা।

উত্তরপ্রদেশে কেন বিজেপি ক্ষমতায় আসবে না তার ব্যাখ্যা দিতে গিয়ে মমতা বলেন, কোথা থেকে ভোট পাবে ওরা? উওরপ্রদেশের যোগী আদিত্যনাথের জামানায় মানুষ ভয়ে আছে। সেখানে অখিলেশ ভালো কাজ করেছে। আর ওদের আছে উত্তরপ্রদেশ ও গুজরাট। কিন্তু ভারতের আরও যেসব রাজ্য রয়েছে, কর্ণাটক, চেন্নাই, তেলেঙ্গানা, বিহার, বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খন্ড, দিল্লি, মুম্বাই, পাঞ্জাবসহ অনেক রাজ্যেই ক্ষমতায় নেই বিজেপি। আগে একটা চূড়ান্ত সময় ছিল। এখন আর তারা আসন পাবে না। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ১০০ আসনও পাবে না।

কেন্দ্রীয় সরকার এজেন্সি দিয়ে বিজেপি বিরোধী রাজ্য গুলোকে কন্ট্রোল করতে চাইছে কিন্তু পারছে না, এই দাবি করেছেন মমতা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো মমতা বলেন, ওরা বলেছে আমার বাড়িতে এজেন্সি পাঠিয়ে দেবে। আমি সেই লড়াই করবো। আমি মনে করি মানুষ এটা মেনে নেবে না।

একই রকম সংবাদ সমূহ

এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা

এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও কলকাতায় চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের হোটেলবিস্তারিত পড়ুন

ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ

ভারত কোনো ধর্মশালা নয়, দেশের মাটিতে বসবাস এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারবিস্তারিত পড়ুন

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার