বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের তেলেঙ্গানায় প্রথম সমপ্রেমী বিয়ে

ভারতের তেলেঙ্গানায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন দুই সমপ্রেমী পুরুষ। ৩৪ বছরের তেলেঙ্গানার বাসিন্দা অভয় দাঙ্গের সঙ্গে ৩১ বছর বয়সী বাঙালি যুবক সুপ্রিয় চক্রবর্তী গত শনিবার গাঁটছড়া বাঁধেন।

রিসোর্টে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয় তাদের। যদিও ভারতে সমপ্রেমী বিবাহ আইনত স্বীকৃত নয়।

এই আনুষ্ঠানিক বন্ধনের সমগ্র আয়োজন করেছেন যুগলের হায়দরাবাদের বন্ধু তথা LGBTQ সম্প্রদায়ের সদস্য সোফিয়া ডেভিড।

হায়দরাবাদের বাঙালি যুবক সুপ্রিয় এবং পাঞ্জাবি যুবক অভয় বর্তমানে আইটি ক্ষেত্রে কর্মরত। তাদের সম্পর্ক গড়ে ওঠার প্রথম ধাপ আর পাঁচটা প্রেমের মতোই। তারা যে আর পাচটা ছেলের থেকে কিছুটা আলাদা, তাদের পছন্দ আলাদা তা স্কুলজীবন থেকেই টের পেয়েছিলেন। আট বছর আগে ‘প্ল্যানেট রোমিও’ ডেটিং অ্যাপের মাধ্যমে পরস্পরের সঙ্গে পরিচয় হয়। তারপর বহুবার তারা ডেটে যান। অবশেষে গত বছরের তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। সামাজিক ভীতির গণ্ডি পেরিয়ে গত অক্টোবরে প্রথম সোশ্যাল মিডিয়ায় অভয়কে বিয়ে করার ঘোষণা করেন সুপ্রিয়।

এদিনের বিবাহ অনুষ্ঠানে দুজনেই উপস্থিত হয়েছিলেন বরের বেশে। দু’জনেরই পরনে ছিল সাদা স্যুট। তাদের পরিবার, বন্ধু ছাড়াও LGBTQ গোষ্ঠীর সদস্যসহ প্রায় ৬০ জন ওই অনুষ্ঠানে হাজির ছিলেন।

সরকারি আইন উপেক্ষা করে দুই সমকামীর বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়া প্রসঙ্গে তারা বলেন, ‘ধর্ম বা রীতিনীতির বাধা ছাড়াই আমরা এটিকে সাধারণভাবেই উদযাপন করছি।’

সুপ্রিয় বলেন, ‘সম্পর্কের প্রধান মূল্যবোধ হল, গ্রহণযোগ্যতা। আমরা একে-অপরকে বদলানোর চেষ্টা করব না। আমি মনে করি, পরস্পরের প্রতি শ্রদ্ধার উপরই একটা সম্পর্ক দাঁড়িয়ে থাকে এবং আমরা এব্যাপারে কখনও সমঝোতা করব না।’ তাদের দেখে এবার সমকামীরা নিজেদের মেলে ধরতে পারবে এবং সাধারণ সমপ্রেমী সম্পর্ক রাখতে পারবে বলেও আশাবাদী দম্পতি।

সুপ্রিয় আরও বলেন, ‘পরিবার আমাদের সম্পূর্ণভাবে সমর্থন জানায়নি। তবে আমাদের আরও ভালো পরিণতির জন্য সময় দিয়েছে।‌’

সূত্র : এই সময়

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা