বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ‘সুখবর’ দিতে ঢাকায়

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন তিনি।

জানা গেছে, দুপুর ২টা ১০ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনী (বিএএফ) বঙ্গবন্ধু ঘাঁটিতে জয়শঙ্করকে বহন করা বিমানটি পৌঁছায়।

বিকেল ৪টায় তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

ফরেন সার্ভিস একাডেমিতে জয়শঙ্করের সম্মানে ইফতার এবং নৈশভোজের আয়োজন করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণায় এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরকে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদ্‌যাপনের পরিপ্রেক্ষিতে উভয় দেশের মধ্যে ঘনঘন দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের সফর বিনিময় হিসেবে দেখা হচ্ছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সবশেষ ২০২১ সালের মার্চে বাংলাদেশ সফর করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বলেন, ‘জয়শঙ্কর কিছু ভালো খবর নিয়ে আসতে পারেন…। তিনি আমাদের সারপ্রাইজ দেবেন।’

মোমেন বলেন, তিনি তার ভারতীয় প্রতিপক্ষের সফরে খুশি। কারণ, বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি ‘মধুর’ সম্পর্ক বিরাজ করছে। ‘আমরা সবসময় তাকে (জয়শঙ্কর) এখানে স্বাগত জানাই।’
আরও পড়ুন: দাবদাহে পুড়ছে ভারত, সঙ্গে আছে লোডশেডিং

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার এ সফরকালে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) সপ্তম বৈঠকের তারিখ ঠিক করা হবে। মোমেন আরও বলেন, ‘আমরা আমাদের সব প্রধান দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করব।’

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার নয়াদিল্লিতে গণমাধ্যমকে জানিয়েছেন, জয়শঙ্কর এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভারতের প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়ান ইকোনমিক সামিটে যোগ দিতে সবশেষ ২০১৯ সালের ৩-৬ অক্টোবর নয়াদিল্লি সফর করেন।

সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদ্‌যাপনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গত বছর ২৬-২৭ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করেন।
ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদ্‌যাপনে যোগ দিতে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে গত ১৫-১৭ ডিসেম্বর বাংলাদেশ রাষ্ট্রীয় সফর করেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী