বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের পশ্চিমবঙ্গে মেট্রো রেল লাইনে ফাটল!

ভারতের পশ্চিমবঙ্গে মেট্রো রেল লাইনে ফাটল দেখা দিয়েছে।

বৃহস্পতিবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ।

খবরে বলা হয়, বেলগাছিয়া এবং শ্যামবাজার স্টেশনের মাঝে মেট্রোর লাইনে ফাটল দেখা দেয়। বন্ধ হয়ে যায় গিরীশ পার্ক থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল।

অফিস টাইমে বেলগাছিয়া এবং শ্যামবাজারের মধ্যে মেট্রোর লাইনে সমস্যা দেখা দেওয়ায় ভোগান্তির শিকার হন যাত্রীরা।

প্রাথমিকভাবে মেট্রো কর্তৃপক্ষ মনে করছেন যে লাইনে ফাটল দেখা দিয়েছে। যদিও সমস্যাটি কী সেই বিষয়ে খতিয়ে দেখছেন তারা। এই জায়গায় দাঁড়িয়ে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই বন্ধ রাখা হয় ট্রেন পরিষেবা।

খবরে আরও বলা হয়, দমদম থেকে দক্ষিণেশ্বর এবং গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত চালু মেট্রো। বাকি অংশে শুরু হয়েছে মেরামতির কাজ এবং খতিয়ে দেখা হচ্ছে সমস্যা। সকালে মেট্রো পরিষেবা শুরু হলেও ডাউন লাইনে ট্রেন চলার সময়েই চোখে পরে সমস্যা। এরপরেই বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। বড় বিপত্তি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মেট্রোর তরফে জানানো হয়েছে যে, দাউন লাইনে একটি সমস্যা দেখতে পেয়ে আলার্ট করেন। এরপরেই সার্ভিস বন্ধ রাখা হয়। তারা আরও জানান যে পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

মেট্রোর ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা হলেও যাতে কাজে ফাঁক না থাকে সেই দিকে নজর দেন তারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন

জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে আন্তর্জাতিক মানেরবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা

যুক্তরাষ্ট্রে কাজের স্বপ্ন দেখা বিদেশি নাগরিকদের জন্য নতুন করে বড় ধাক্কা আসতেবিস্তারিত পড়ুন

  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা