বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের পাতালগ্রাম, যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক অন্য জগৎ

একে ডাকা হয় ‘ইন্ডিয়া কা পাতাল লোক’ বা ভারতের পাতালপুরি। কথাটা আসলেই বাস্তব। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার মিটার নিচে অবস্থিত একটি গ্রামপুঞ্জ। সমগ্র পৃথিবী থেকে বিচ্ছিন্ন এ যেন এক অন্য জগৎ।

এখানকার অধিবাসীরাও তেমনি। বাইরের দুনিয়ার কোনো খবরই রাখে না তারা। পৃথিবীর কত ঘটন-অঘটন তাদের স্পর্শ করে না। এমনকি আজ পর্যন্ত করোনা মহামারিও পৌঁছায়নি এখানে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের চিনদোয়ারা জেলা শহর থেকে ৭৮ কিলোমিটার দূরে দুর্গম সাতপুরা পাহাড়।

এই পাহাড়েই বিস্ময়কর এই জায়গাটির অবস্থান। চারপাশে পাহাড়। আর মাঝখানের উপত্যকায় ১২টি গ্রাম। জনসংখ্যা তিন হাজারের কিছু কম। গ্রামগুলোতে এত বড় বড় আর ঘন গাছপালা রয়েছে যে অনেক জায়গায় দিনের পর দিন সূর্যের আলো পৌঁছায় না। ফলে এলাকাটি অন্ধকারাচ্ছন্ন, স্যাঁতসেঁতে আর রহস্যময় হয়ে উঠেছে। মাটির গভীরে অবস্থিত গ্রামপুঞ্জটির নাম পাতালকোট। গ্রামগুলোতে ভুরিয়া নামে এক জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। তারা এখানে কুঁড়েঘরে বাস করে।

পাহাড় ও প্রকৃতিকে কেন্দ্র করে তাদের জীবনযাপন। অধিবাসীদের রয়েছে নিজস্ব সংস্কৃতি। নিজেদের খাবার নিজেরাই উৎপাদন করে। শুধু তেল আর লবণ কিনতে গ্রামের বাইরে আসতে হয়। আর তাই বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ নেই বললেই চলে। আগে দুর্গম এসব গ্রাম বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল।

সম্প্রতি এই এলাকাকে নিকটস্থ শহরের সঙ্গে সড়কপথে সংযুক্ত করেছে মধ্যপ্রদেশ সরকার। পর্যটকদের জন্য পাতালকোটের দরজা খুলে দিতেই সরকারের এই উদ্যোগ। বহু গাছপালার সমাহার নিয়ে পাতালকোট যেন একটা ভেষজ ওষুধের ভান্ডার। এখানকার মানুষ নিজেদের চিকিৎসা নিজেরাই করে।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা