সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে আরও বেপরোয়া করোনা, টানা ১৮ দিন ধরে আক্রান্তে শীর্ষে

করোনাভাইরাসের দৈনিক সংক্রমণে ফের রেকর্ড গড়ল ভারত। একই সঙ্গে টানা ১৮ দিন বিশ্বে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে করোনার নতুন ‘হটস্পট’ দক্ষিণ এশিয়ার দেশটি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবার সকালের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ৮৭৮ জন রোগী শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৯ লাখ ৭৫ হাজার ৭০১ জনে।

গত ২৪ ঘণ্টায় আরও ৯৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা ৫৫ হাজার ৭৯৪ জনে দাঁড়িয়েছে।

এনডিটিভি জানায়, ১৮ দিন ধরে ভারত দৈনিক সংক্রমণে বিশ্বে প্রথম স্থানে রয়েছে যদিও মোট আক্রান্তে দেশটির অবস্থান তৃতীয়।

এদিকে ওয়ার্ল্ডো মিটারের তথ্যানুযায়ী, করোনায় মৃত্যু দাঁড়িয়েছে ৮ লাখ ৩ হাজার ২০০ জন।

একই সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩১ লাখ ১৭ হাজার ৮১৩ জনে।
করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫৭ লাখ ১০ হাজারের মতো।

বৈশ্বিক তালিকায় ১ লাখ ৭৯ হাজার ২০০ মৃত্যু নিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত প্রায় ৫৮ লাখ। আক্রান্ত ও মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল।

দেশটিতে মারা গেছেন ১ লাখ ১৩ হাজারের বেশি। আক্রান্ত ছাড়িয়েছে ৩৫ লাখ ৩৬ হাজারের বেশি।
প্রায় ৬০ হাজার মৃত্যু নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছে মেক্সিকো। করোনাভাইরাসের নতুন হটস্পট ভারতে এখন পর্যন্ত মারা গেছেন ৫৬ হাজারের মতো। দেশটি রয়েছে চতুর্থ স্থানে। অবশ্য ৩০ লাখের কাছাকাছি আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে আছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি।

একই রকম সংবাদ সমূহ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার