সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে করোনার দাপট চলছেই, ৫৫ লাখ ছাড়াল আক্রান্ত

ভারতে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৭৫ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ লাখ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে পিটিআই এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯ লাখ ৩৩ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করে ৭৫ হাজার ৮৩ হাজার মানুষের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ৬২ হাজার ৬৬৩ জনে। করোনা আক্রান্তে বৈশ্বিক তালিকায় আগে থেকেই দ্বিতীয়স্থানে ভারত।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১ হাজার ৫৩ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৯৩৫ জনে। আক্রান্তের হারের তুলনায় মৃত্যুর হার ১.৬০ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় ভারতে করোনা থেকে সুস্থ হয়েছে ১ লাখ ১৪ হাজার ৪৬৮ জন। তাতে মোট সুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৯৭ হাজার ৮৬৭ জন। শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০.৮৬ শতাংশ।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির

জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন সেখানে সরকারকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতেবিস্তারিত পড়ুন

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

  • এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা
  • সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার
  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী