রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাসুরের লালসায় শিকার ছোট ভাইয়ের স্ত্রী

নওগাঁর ধামইরহাটে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগী বাদী হয়ে ভাসুর (স্বামীর বড় ভাই) রুবেল হোসেনের (২৮) বিরুদ্ধে মামলা করেন। মামলার ৩ ঘণ্টার মধ্যে আসামিকে আটক করেছে পুলিশ।

রুবেল হোসেন উপজেলার মউশড় গ্রামের দুদু মিয়ার ছেলে। গত ১৪ নভেম্বর ভুক্তভোগীর বাড়িতে এ ঘটনা ঘটে।

গৃহবধূর পরিবার সূত্রে জানায়, অভিযুক্ত রুবেল হোসেন ও তার ছোট ভাই একই বাড়িতে বসবাস করেন। গত ১৪ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে গৃহবধূর স্বামী গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে যান। এ সময় গৃহবধূ বাড়িতে একা পেয়ে রুবেল হোসেন তার ঘরে ঢুকে ধর্ষণ করেন।

গৃহবধূর চিৎকারে মেঝ ভাসুরের স্ত্রী এগিয়ে আসলে রুবেল হোসেন ঘরের তালার ফাঁক দিয়ে পালিয়ে যায়। সন্ধ্যায় গৃহবধূর স্বামী বাড়িতে আসলে বিষয়টি অবগত করেন। পরে মামলার সিদ্ধান্ত নেয়া হলে স্থানীয়রা আপস-মিমাংসার আশ্বাস দেয়।

তবে মিথ্যা আশ্বাসকে উপক্ষো করে ভুক্তভোগী তার স্বামীকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করেন। ভুক্তভোগী এ ন্যাক্কারজনক ঘটনায় ভাসুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ধামইরহাট থানার তদন্ত-ওসি আবুল কালাম আজাদ বলেন, ভুক্তভোগী সন্ধ্যা ৬টার দিকে মামলা করেন। এরপর রাত ৯টার দিকে আসামি রুবেল হোসেনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে বুধবার নওগাঁ সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে। সেই সঙ্গে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ