শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোগান্তির আরেক নাম কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারের রাস্তা

কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারের রাস্তাটি নিয়ে দীর্ঘদিন ধরে চরম দূর্ভোগে আছেন এলাকাবাসি।

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের প্রাণ কেন্দ্র এই বালিয়াডাঙ্গা বাজার। প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল এই রাস্তায়। বাজারের পূর্ব প্রান্তে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও ব‍্যাংক, এনজিওসহ বিভিন্ন ব‍্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই বাজারে। কিন্তু চলাচলের একমাত্র সড়কটির বেহালদশা।

ভুক্তভোগিরা জানান, পাকা রাস্তার পিচের কোন দেখা নেই। ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এবড়ো থেবড়ো অবস্থা। একটু বৃষ্টি বা পানি পড়লেই সৃষ্টি হয় কর্দমক্ত কাচা রাস্তা। রাস্তাটির এমন অবস্থা যে, কোন যানবাহনে চড়ে যাওয়ার উপায় নেই। ভোগান্তির আরেক নাম কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারের এই রাস্তা।

রাস্তাটি দিয়ে সোনাবাড়িয়া ও কেঁড়াগাছি ইউনিয়নের মানুষেরা যাতায়াত করে থাকেন। এর পাশাপাশি পার্শ্ববর্তী সাতক্ষীরা সদর উপজেলার বাশদহা ও কুশখালী ইউনিয়নেও যাতায়াতের অন্যতম রাস্তা এটি। রাস্তার বেহাল দশায় নিয়মিত যাতায়াতকারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

বিভিন্ন সময় প্রতিশ্রুতি পেলেও দীর্ঘদিন রাস্তাটি মেরামত হয়নি এমনটি অভিযোগ পথচারীদের।

স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, ব‍্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষের নিত‍্য চলাকালে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ