বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরার শ্রীরামপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম

নিজস্ব প্রতিনিধি : গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন ৩বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকালে শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজের সামনে ভোমরা ইউনিয়ন যুবদলের আয়োজনে ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মা, মাটি ও মানুষের হৃদয়ের মনিকোঠায় চিরদিন বেঁচে থাকবেন তাঁর কর্ম ও গুণের জন্য। সারা বাংলার ধানের শীষের মাঝে অমর হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া। সবাই দেশনেত্রীর জন্য দোয়া করবেন মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

কোরআন খতম ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, ভোমরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক বজলুর রহমান, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেছারউদ্দিন মনি, যুব নেতা লুৎফুল আলম খোকন, ভোমরা সিএন্ড এফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম মিলন প্রমুখ।

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আমিন।

এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ ভোমরা ইউনিয়ন যুবদল ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক