রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরায় অধিগ্রহণকৃত জমিতে ট্রাক রেখে জোরপূর্বক চাঁদাবাজির অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় অধিগ্রহণকৃত জমিতে ট্রাক রেখে জোরপূর্বক চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। ভোমরা স্থলবন্দর যানজট নিরসন কমিটির নামে দীর্ঘদিন ধরে প্রতিটি ট্রাক থেকে ৫০ টাকা করে চাঁদা নেয়া হচ্ছে। প্রতিদিন ৩শ’ থেকে ৫শ’ ট্রাকে এই চাঁদা আদায় করা হয়।

সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গির হোসেন শাহিন, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতি (রেজিঃনং-৮৭) এর সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক রমজান আলী জানান, বার বার নিষেধ করা শর্তেও তারা কারো কাছ থেকে কোন প্রকার অনুমতি না নিয়েই জোরপূর্বক সেখানে ট্রাক প্রতি ৫০ টাকা করে প্রতিদিন সর্বনি¤œ ১৫ হাজার থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করছেন।

তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগও দেয়া হয়েছে। তারা আরো জানান, ভোমরা স্থলবন্দর যানজট নিরসন কমিটির নামে নীরবে এই চাঁদাবাজি করছেন স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতি (রেজিঃনং-৮৬) এর সভাপতি কামরুল ইসলাম গাজী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ভোমরা স্থলবন্দর শ্রমিকলীগের সভাপতি ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আজিবুর রহমান আলিম, কবির হোসেন ও পলাশসহ কয়েকজন।

সরজমিনে ভোমরা স্থলবন্দর এলাকায় গেলে সেখান কয়েকজন বাংলাদেশী ট্রাক ড্রাইভার জানান, তাদের চাঁদা না দিলে তারা তাদের উপর ক্ষেপে গিয়ে নানা ধরনের হয়রানী করে থাকেন। তাই বাধ্য হয়ে তাদের চাঁদা দেয়া লাগে।

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে এভাবে অবৈধভাবে চাঁদা না তুলার জন্য কয়েকবার নিষেধ করার শর্তেও তারা চাঁদাবাজি করে যাচ্ছে। তাদের এই চাঁদাবাজি বন্ধের জন্য ইতিমধ্যে সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া হয়েছে।

তিনি আরো জানান, এর আগেও তারা ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নামে সেখানে চাঁদাবাজি করতো। এক পর্যায়ে ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে সেটি বন্ধ করা হয়। তবে, ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নামে চাঁদাবাজি বন্ধ হলেও তারা পুনরায় আবার ভোমরা স্থলবন্দর যানজট নিরসন কমিটির নামে বেপরোয়া চাঁদাবাজি শুরু করেছে। যার অভিযোগ বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে।

ভোমরা স্থলবন্দর শ্রমিকলীগের সভাপতি ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আজিবুর রহমান আলিম জানান, দীর্ঘদিন ধরে ভোমরা বন্দরে একটি যানজট লেগে থাকে। এই যানজট নিরসনের লক্ষে এমপি মহোদয় ও বন্দর কর্তৃপক্ষের নির্দেশে আমরা কিছু ছেলে যানজট নিরসনের লক্ষে কাজ করে যাচ্ছি। এখানে ট্রাক পার্কিং এর জন্য জায়গা করা হয়েছে। সবার সম্মতিক্রমে ৫০ টাকার একটি স্লিপের বিনিময়ে টাকা নেয়া হয় বলে তিনি আরো জানান।

ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, এভাবে টাকা নেয়ার কোন নিয়ম নেই। এ ব্যাপারে তাদের কাছে কোন তথ্যও নেই।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ