সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভ্যাকসিনের প্রয়োগ শুরু করছে রাশিয়া

নিজেদের তৈরি করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ৫’-এর প্রয়োগ শুরু করতে যাচ্ছে রাশিয়া। রাজধানী মস্কোর হাসপাতালগুলো থেকে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। খবর- বিবিসি।

চলতি বছরের আগস্টে এই ভ্যাকসিনটির নিবন্ধন করেছিল রাশিয়া।

সংশ্লিষ্টরা বলছেন, এই ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর এবং এর উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কিন্তু তারপরেও এর বিপুল পরিমাণে পরীক্ষামূলক প্রয়োগ চলছে।

জানা গেছে, স্পুটনিক ৫ এর প্রথম দুই ডোজ নিতে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ নিবন্ধন করেছেন। তবে রাশিয়া ঠিক কত ইউনিট প্রস্তুতে সক্ষম সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। উৎপাদনকারীরা কেবল চলতি বছরের শেষ নাগাদ ২০ লাখ ইউনিট প্রস্তুত করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, তার শহরের মোট ১ কোটি ৩০ লাখ মিলিয়ন জনসংখ্যার মধ্যে সবার আগে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কর্মকাণ্ডে সংযুক্ত কর্মীদেরকে ভ্যাকসিন নেয়ার জন্য বলা হয়েছে।

ভ্যাকসিনের উৎপাদন বাড়লে ক্রমান্বয়ে তা আরও মানুষকে দেয়া হবে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার গ্রিন কার্ডের লটারি বা ডাইভারসিটি ভিসা (ডিভি) কার্যক্রম এখনইবিস্তারিত পড়ুন

সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার

সংসদীয় কূটনীতির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি : উপমন্ত্রী
  • গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর
  • অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
  • ‘বিগ-বি’ উদ্যোগে একমত জাপান, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা
  • বাংলাদেশ-জাপান বন্ধুত্ব হোক যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী