মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে অনিয়মের অভিযোগে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

যশোরের মণিরামপুরে অনিয়মের অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ ফেব্রুয়ারি-২০২২) দুপুরে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা আর এক ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান।

জানা গেছে- মণিরামপুর উপজেলার রোহিতা বাজারের জ্যোতি এন্টারপ্রাইজে লাইসেন্সবিহীন সার-কীটনাশক, গ্যাস সিলিন্ডার ও পেট্রোল বিক্রির অভিযোগে দোকান মালিক আব্দুর রহিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং উপজেলার সোহরাব মোড় সংলগ্ন মায়ের দোয়া ট্রেডার্সে অনুমোদনহীন সার ও কীটনাশক বিক্রির অভিযোগে দোকান মালিক আজগর আলীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার এবং বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বলেন- ভ্রাম্যমাণ আদালতের আজ সোমবারের অভিযানে দুই দোকানিকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম