বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ঋণের বোঝা সইতে না পেরে যুবকের আত্মহত্যা

মণিরামপুরে ঋণের ভার সইতে না পেয়ে গলায় ফাঁস দিয়ে ব্রজেন সরকার (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (১ জানুয়ারি) রাতে স্বজনরা উপজেলার বাজিতপুর গ্রামের একটি মাছের ঘেরের পাড়ের কদম গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ব্রজেন ওই গ্রামের নিপেন্দ্রনাথ সরকারের ছেলে। তিনি ঘেরে মাছ চাষ করতেন। নিজ ঘেরের পাড়ে একটি গাছের সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) যোগেশ মণ্ডল বলেন, শনিবার বিকেলে ঘেরে মাছের খাবার দিতে যান ব্রজেন। বাড়ি ফিরতে দেরি হওয়ায় রাত ৮টার দিকে স্বজনরা তাকে খুঁজতে ঘেরপাড়ে যান। সেখানে গিয়ে কদম গাছের সাথে ব্রজেনকে ঝুলতে দেখেন স্বজনরা।
যোগেশ মণ্ডল বলেন, ব্রজেন বেশ ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, শনিবার রাতে ব্রজেনের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছি। ময়নাতদন্ত শেষে রবিবার দুপুরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী