শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে করোনা আক্রান্ত একশ’ পার

মণিরামপুরে নতুন ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ব্যাংকার, নার্স, স্বাস্থ্যসহকারী ও মেডিকেল রিপ্রেজেনটেটিভ রয়েছেন। এই নিয়ে মণিরামপুরে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়ে গেল।

মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপকুমার বসু এই তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত ১২ জন হলেন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ রায়ের বোন কামালপুর গ্রামের বাসিন্দা রীতারানী (৫৫), তার স্বামী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রামকৃষ্ণ শীল (৬২), কেশবপুর সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মণিরামপুরের হরিণা গ্রামের বাসিন্দা সুমন রায় (২৯), খুলনায় কর্মরত ওরিয়ন ফার্মার মেডিকেল রিপ্রেজেনটেটিভ মণিরামপুরের মুজগুন্নি গ্রামের বাসিন্দা হাসান আলী (২৬), চালুয়াহাটি ইউনিয়নের রতনদীয়া গ্রামের স্বাস্থ্য সহকারী আব্দুর রাজ্জাক (৩৮), খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স মণিরামপুরের তাহেরপুর এলাকার বাসিন্দা হ্যাপি রায় (৪৫), মোহনপুর এলাকার রোজিয়া সুলতানা (৩৮), মণিরামপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিমাংশু বিশ্বাস (৫৫) ও রেখা সাহা (৬৫), খেদাপাড়া গ্রামের চন্দন ব্যানার্জি (৩২) ও রিনা ব্যানার্জি (৫০) এবং কেশবপুর শহরের বাসিন্দা তপন পাল (৫৬)। তপন কেশবপুরের বাসিন্দা হলেও মণিরামপুর হাসপাতালে নমুনা দিয়েছিলেন।

ডা. অনুপ বলেন, গত সোমবার (৩ আগস্ট) মণিরামপুর হাসপাতালে ৩০ জনের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার তাদের মধ্যে দশ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এছাড়া একই দিনে কেশবপুর হাসপাতালে মণিরামপুরের সুমন রায় ও হাসান আলী নামে দুই ব্যক্তি নমুনা দেন। আজ তাদেরও পজেটিভ রিপোর্ট এসেছে।
ডা. অনুপ জানান, মণিরামপুর হাসপাতাল থেকে এই পর্যন্ত ৫৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া এই অঞ্চলের অনেকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর জেনারেল হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নমুনা দিয়েছেন। তাদের মধ্যে মণিরামপুরে মোট ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ইতিমধ্যে ৮১ জন সুস্থ হয়েছেন। বাকিরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা