বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে জলাতঙ্ক প্রতিরোধে কুকুরের ভ্যাক্সিনেশন চলছে

যশোরের মণিরামপুরে জলাতঙ্ক রোগ প্রতিরোধে কুকুরের শরীরে ভ্যাক্সিন দেয়া হচ্ছে। কুকুর নিধন না করে জলাতঙ্ক রোগ প্রতিরোধ এবং কমাতে এই ভ্যাক্সিনেশন কর্মসূচি নেয়া হয়।

মণিরামপুর পৌরসভাসহ মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নে একযোগে পাঁচ দিনব্যাপী এ ভ্যাক্সিনেশন কার্যক্রম চলছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ (সিডিসি) শাখার অর্থ সহায়তায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কার্যক্রমের সহযোগিতা করছে। এ ভ্যাক্সিনেশনের কার্যক্রম সফল করতে স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম মণিরামপুরে অবস্থান করছে।

টিম প্রধান ইমরাজ করিম জানান- তাদের সাথে কুকুর ধরতে একটি প্রশিক্ষণপ্রাপ্ত টিম এসেছে। প্রতি ইউনিয়নে দুইজন করে কুকুর ধরতে এবং কুকুরের সংখ্যা নির্ধারণ (ডাটাবেজ) করতে আরও দুইজন থাকবেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠকর্মীরা এবং স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ কর্মীদের সমন্বয়ে চারজন পৌরসভায় এবং দুইজন ইউনিয়নে ভ্যাক্সিনেশনের কাজে সহায়তা করবেন। সব মিলিয়ে ৩৯ জন ভ্যাক্সিনেশনরে কাজে থাকবে।

আগামী কাল ১১ এপ্রিল-২০২২ (সোমবার) পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে তিনি জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় কুমার বিশ্বাস জানান- এ কার্যক্রম সফল করতে জলাতঙ্ক রোগ বিষয়ে একটি সচতেনতামূলক কর্মশালা হয়েছে। ইতিমধ্যে ভ্যাক্সিনেশনের কাজে সহায়তাকারীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ কার্যক্রমের ফলে জলাতঙ্ক রোগ কমে আসবে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি