বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি, ভোগান্তিতে সাধারণ মানুষ

বেতনগ্রেড উন্নীতকরণ ও পদোন্নতির দাবিতে যশোরের মণিরামপুরে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন তৃতীয় শ্রেণির কর্মচারীরা। গতকাল মঙ্গলবার (১ মার্চ-২০২২) থেকে সারাদেশের সাথে একযোগে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) দফতরে কর্মরত ৯ কর্মচারী এ কর্মবিরতি পালন করছেন। এতে ভোগান্তিতে পড়ছেন দফতর দুটিতে সেবা নিতে আসা দূরদূরান্তের লোকজন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন বলে জানা গেছে।

দুই দফতরের আন্দোলনকারীরা হলেন- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ইকরাম আলী, অফিস সহকারী প্রবীর কুমার চৌধুরি, সায়রাত সহকারী ফাহিম আল মমিন, সার্টিফিকেট পেশকার ফাতেমা খাতুন, অফিস সুপারেনটেনডেন্ট আব্দুর রউফ, অফিস সহকারী রেজাউল করিম তারু, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাইফুল ইসলাম, একাউন্টেন্ট ক্লার্ক শাহিন আলম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবুল কালাম।

আন্দোলনকারীরা বলছেন- আমরা যারা ইউএনও বা এসিল্যাণ্ড দফতরে তৃতীয় শ্রেণির কর্মচারি হিসেবে চাকরিতে যোগ দিয়েছে আজ পর্যন্ত আমাদের পদোন্নতি হয়নি। অথচ আমাদের সাথে যারা এ পদে অন্য দফতরে যোগ দিয়েছেন তারা অনেকে প্রথম শ্রেণির কর্মকর্তা হয়ে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি দিলেও অর্থমন্ত্রণালয় সম্মতি দিচ্ছেন না।

এসিল্যাণ্ড অফিসের আন্দোলনকারী প্রবীর কুমার চৌধুরি বলেন- অফিস সহকারী হিসেবে ১৭ বছর চাকরি করছি। আমাদের সাথে যারা অন্য দফতরে ঢুকেছেন তাদের ৮ বছর পরে পদ পরিবর্তন হয়েছে। এখন অনেকে প্রথম শ্রেণিতে পদোন্নতি পেয়েছেন। আমাদের যেখানে জন্ম, সেখানে মৃত্যু।

তিনি আরও বলেন- আমাদের এ পদ থেকে উন্নীত হয়ে প্রশাসনিক কর্মকর্তা হওয়ার সুযোগ আছে। কিন্তু তা হচ্ছে না। একই পদে থেকে আমাদের অনেকে অবসরে গেছেন।

একই দফতরের আন্দোলনকারী সায়রাত সহকারী ফাহিম আল মমিন বলেন- যারা এখন নায়েব হয়েছেন তাদের থেকে আমরা এক গ্রেড আগের ১৬ গ্রেডের বেতনে চাকরিতে যোগ দিয়েছি। আমাদের পদোন্নতি হচ্ছে না। কিন্তু সহকারী তহসিলদার বা তহসিলদার হিসেবে যোগ দিয়ে এখন তারা ইউনিয়ন ভূমি কর্মকর্তা (নায়েব) হিসেবে পদোন্নতি পেয়েছেন। আমাদের পিছনে ফেলে তারা এখন ১১ ও ১২ গ্রেডে বেতন পাচ্ছেন।

এসিল্যাণ্ড অফিসের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ইকরাম আলী বলেন- প্রতি বছর আমরা আন্দোলন করি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পদোন্নতির ব্যাপারে অনুমতি দিয়েছেন। সে অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছে। অর্থমন্ত্রণালয় সম্মতি দিচ্ছে না।

সার্টিফিকেট পেশকার ফাতেমা খাতুন বলেন- আমরা অফিসের কোন কাজ করছি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এদিকে বুধবার (২ মার্চ-২০২২) দুপুরে মণিরামপুর এসিল্যাণ্ড অফিসে গিয়ে সেবা নিতে আসা লোকজনদের ফিরে যেতে দেখা গেছে।

এ সময় ঢাকুরিয়া প্রতাপকাঠি এলাকার রামপদ বলেন- নামজারির জন্য আইছি। অফিসের কেউ কোনো কাজ করে দিচ্ছেন না। বলছেন, তারা নাকি কিসের আন্দোলন করছেন।

তিনি আরও বলেন- আমার মত বহুমানুষ সকাল থেকে এসে বসে থাকতেছেন। কাজ না হওয়ায় হতাশ হয়ে ও ভোগান্তি পেয়ে সবাইকে ফিরে যেতে হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান