মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

যশোরের মণিরামপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান (৪০) নামের শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ এপ্রিল-২০২২) সকালে এ ঘটনায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূ (১৭) বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন।

অভিযুক্ত হাফিজুর রহমান মণিরামপুর উপজেলার নেহালপুর দক্ষিণপাড়ার গ্রামের গোলাম গাজীর ছেলে।

পুত্রবধূর বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন- হাফিজুর রহমানের ছেলে ট্রাকের হেলপার। হাফিজুরের স্ত্রী স্থানীয় একটি পাটকলের শ্রমিক। প্রতিদিন পাটকলে কাজ করতে যান তিনি। আর ছেলে কাজের সুবাদে বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে হাফিজুর রহমান পুত্রবধূকে হত্যার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

ইউপি সদস্য বলেন- বিষয়টি গৃহবধূ প্রথমে স্বামীকে জানান। তার স্বামী সবকিছু শুনে বিষয়টি তার মাকে (হাফিজুরের স্ত্রী) জানাতে বলেন। এরপর থেকে হাফিজুরকে ধরার জন্য ওত পেতে থাকেন তার স্ত্রী।

শহীদুল ইসলাম বলেন- হাফিজুরকে ধরার পর তাকে কিছু না বলে উল্টো পুত্রবধূকে মারধর করেন শাশুড়ি। খবর পেয়ে শুক্রবার (১৫ এপ্রিল-২০২২) দুপুরে গৃহবধূর বাবার বাড়ি থেকে লোকজন আসেন। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হয়।
এদিকে শুক্রবার রাতে এলাকাবাসী হাফিজুরকে ধরে এনে নেহালপুর ইসলাম মোড়ে গাছে বেঁধে মারধর করেন। খবর পেয়ে নেহালপুর ক্যাম্পের পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

নেহালপুর ক্যাম্পের এসআই আতিকুজ্জামান বলেন- শনিবার সকালে হাফিজুরকে থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, স্ত্রী ও ছেলে বাড়িতে না থাকার সুযোগে তিনি তিনবার পুত্রবধূকে ধর্ষণ করেছেন।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন- এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে শনিবার সকালে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য গৃহবধূকে হেফাজতে নিয়েছি।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মোবারকপুর গ্রামের শেষাংশের একটি বাগানে দীর্ঘদিন ধরে নিয়মিতবিস্তারিত পড়ুন

মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার জালঝাড়া বাজারের সামনে সড়ক দুর্ঘটনায়বিস্তারিত পড়ুন

  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া