শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

মণিরামপুর পৌরসভার নব-র্নিবাচিত মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ফেব্রুয়ারী) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ রবিউল আলমের পরিচালনায় খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এ শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন- স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ রবিউল আলম।

শপথ গ্রহণকারিরা হলেন- মণিরামপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। সাধারণ কাউন্সিলর মোঃ কামরুজ্জামান কামরুল, মোহাম্মদ আজিম, মোঃ আদম আলী, মোঃ আসাদুজ্জামান মোড়ল, মোঃ বাবুল রহমান, সুমন কুমার দাস, বাবুলাল চৌধুরী, আবদুল কুদ্দুস, মোঃ আইয়ুব পাটওয়ারী। সংরক্ষিত নারী কাউন্সিলর অনিমা মিত্র, মোছাঃ অফেলা খাতুন এবং গীতা রানী কুন্ডু।

শপথ শেষে পৌরসভার নির্বাচিত মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের সততা, নিষ্ঠা ও সরকারের নির্দেশনা মোতাবেক কল্যাণকর পৌরসভা গড়ে তোলার আহবান জানান বিভাগীয় কমিশনার।

এ সময় নব-নির্বাচিতরা সরকারের উন্নয়ন ও সমৃদ্ধিশালী দেশ গড়ে তোলার সকল পরিকল্পনা ও কর্মসূচি সুষ্ঠুভাবে পালন এবং জনগণের অংশ গ্রহণে ক্ষুধা-দারিদ্র, মাদক ও অনিয়ম-দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক