শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

যশোরের মণিরামপুরে ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এজাহার সরদার (৭৫) নামের একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা স্বজনদের।

মঙ্গলবার (০৩ মে-২০২২) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এড়েন্দা পূর্বপাড়ায় ঘটনাটি ঘটে।

এদিন বিকেল ৩টায় গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে জাতির এ শ্রেষ্ঠ সন্তানের দাফন সম্পন্ন করা হয়েছে।

মৃত এজাহার সরদার ওই গ্রামের মৃত জবেদ আলী সরদারের বড় ছেলে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন।

এজাহার সরদারের ছোট ভাই শমসের সরদার বলেন- সকালে এলাকার মসজিদে ঈদের সালাত আদায় করেন বড় ভাই। এরপর ছেলেদের সঙ্গে তিনি বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বসে পড়েন তিনি। পরে সেখানে তাঁর মৃত্যু হয়েছে।

বীর মুক্তিযোদ্ধার জানাজায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরে কৃষ্ণ অধিকারী, থানার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি, রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন, খেদাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সোমেন বিশ্বাসসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম