বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে মোটরসাইকেলে প্রাণ গেলো সদ্য এসএসসি পাশ ছাত্রের

যশোরের মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু সজিব হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি-২০২৩) দুপুর সাড়ে ১২টার দিকে মণিরামপুর-খেদাপাড়া সড়কের চাঁদপুর মনিরের মোড়ে দুর্ঘটনার শিকার হয় ওই কিশোর।
এরপর যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক দুপুর ২ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সজিব উপজেলার গরিবপুর গ্রামের ফারুখ হোসেনের ছেলে।
সে সদ্য এসএসসি পাশ করে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।

নিহত কিশোরের মামাতো ভাই কলেজ শিক্ষক মামুন-অর-রশিদ জুয়েল বলেন- সজিবের ছোট ভাই তাসকিন হোসেন স্থানীয় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। দুপুরে ছুটির পর তাকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল সজিব। তারা স্থানীয় মনিরের মোড়ে পৌঁছুলে বিপরীতমুখী একটি মোটরসাইকেল দেখে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার উপর পড়ে যায় সজিব ও তাসকিন। এসময় পিছন থেকে একটি মোটরসাইকেল এসে সজিবের মাথায় আঘাত করে। এতে রক্তাক্ত জখম হয় সজিব।

জুয়েল বলেন- সজিবকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। যশোরে নেওয়ার পর চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।

খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সমেন বিশ্বাস দুর্ঘটনায় কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গত দেড়বিস্তারিত পড়ুন

  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ
  • শিক্ষা অফিসের পরিচয়ে ফোন, পিন-ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা : আতঙ্কে অভিভাবকরা