বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে রাস্তাতেই মিলেছে করোনার টিকা!

যশোরের মণিরামপুরে রাস্তায় ঘোরাফেরা অবস্থায় করোনার টিকা পেয়েছেন ৩৬২ জন।
কোনো প্রকার নিবন্ধন ছাড়ায় তারা টিকার প্রথম ডোজ পেয়েছেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি-২০২২) দিনভর উপজেলার রাজগঞ্জ বেদেপল্লী, রাজগঞ্জ বাজার ও মণিরামপুর বাজারে মিলেছে এ টিকা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা তন্ময় বিশ্বাসের উপস্থিতিতে হাসপাতালের একটি ভ্রাম্যমাণ দল টিকার এ কার্যক্রম চালু করেছেন।

জানা গেছে- বুধবার ও বৃহস্পতিবারও এভাবে হাসপাতালের ভ্রাম্যমাণ দল টিকার কার্যক্রম চালাবেন।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস বলেন- ‘টিকার কাজকে ত্বরান্বিত করতে মঙ্গলবার আমরা পাঁচ সদস্যর একটি দল ৪০০ টিকা নিয়ে ভ্রাম্যমাণ গণটিকার কার্যক্রমে বেরিয়েছি। নিবন্ধনের বাইরে ১২ বছরের উপরে যাদের পাইছি তাদের টিকা দিয়ে একটি স্লিপ দেয়া হয়েছে। এক মাস পর এ স্লিপ নিয়ে হাসপাতালে আসলে তারা দ্বিতীয় ডোজ পাবেন।’

এদিকে, ভ্রাম্যমাণ গণটিকা গ্রহণকারী আলমগীর হোসেন ও ইসমাইল হোসেন বলেন- ‘আমরা এতোদিন ভয়ে টিকা নিয়নি। নিবন্ধন ছাড়া আজ টিকা পাইছি। টিকা নেয়ার সময় ইনজেকশন ফুটলে টেরও পাইনি।’

তন্ময় বিশ্বাস বলেন- ‘আমরা প্রথমে রাজগঞ্জ বেদেপল্লীতে গিয়েছি। ভ্রাম্যমাণ অবস্থায় থাকার কারণে ওই পল্লীর বাসিন্দারা হাসপাতালে এসে টিকা নিতে পারেননি। তাদের সবাইকে টিকার আওতায় আনা হয়েছে। এছাড়া রাজগঞ্জ বাজারে ও মণিরামপুর বাজারের রাজগঞ্জ মোড়ে টিকা দেয়া হয়েছে। উৎসাহের সাথে ৩৬২ জন টিকা নিয়েছেন।’

ডা. তন্ময় আরও বলেন- ‘মণিরামপুরে এ পর্যন্ত ৬৪ শতাংশ লোক করোনা টিকার আওতায় এসেছেন। ২৬ তারিখের মধ্যে টিকার শতভাগ অর্জনের লক্ষে আমাদের ভ্রাম্যমাণ দল বুধবার (২৩ ফব্রুয়ারি-২০২২ ও বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি-২০২) কাজ করবেন। এছাড়া মঙ্গলবার উপজেলার প্রতি ওয়ার্ডে তিনটি করে ক্যাম্প বসিয়ে গণটিকার কার্যক্রম চালানো হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক