বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে লাল-সবুজ উন্নয়ন সংঘের শিক্ষা উপকরণ বিতরণ

যশোরের মণিরামপুরে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘ মণিরামপুর শাখার উদ্যোগে টিফিনের টাকায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা, মাদক, বাল্য বিবাহ, ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন ও শপথ বাক্যপাঠ অনুষ্ঠাত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ-২০২২) সকালে মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল লতিফ।

লাল সবুজ উন্নয়ন সংঘ মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গৌরব সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন, মণিরামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জি এম ফারুক আলম, পৌরসভার কাউন্সিলর আবদুল কুদ্দুস, সিনিয়র শিক্ষক শাহজাহান আলী।

সার্বিক অনুষ্ঠানটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন সংগঠনের মণিরামপুর শাখার সাংগঠনিক সম্পাদক অভি হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মাহমুদ, অর্থ-সম্পাদক মেহেদী হাসান অনিক, দপ্তর সম্পাদক সৈয়দ নিশান, আইটি ও মিডিয়া তামিম হোসেন, নারী সম্পাদীকা তিথি দাস, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব সমাজ, কল্যাণ সম্পাদক তীর্থ কুুন্ডু, পরিবেশ ও কল্যাণ সম্পাদক মাহির ফয়সাল, সদস্য ফারিহা, তামিমা, দিয়া, সুমনা, রিয়া, বৈশাখী, বোরহান, সুমন, নাহিদ, কাইয়ুম ও তানভির প্রমুখ।

উল্লেখ্য- সংগঠনের সদস্যরা সকলে শিক্ষার্থী। লাল সবুজ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এক দিনের টিফিনের টাকা বাচিয়ে মেধাবী এই শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করেন। পরে তারা মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণ বিরোধী শপথ নেয়।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা