শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ১০১ মন্ডপে সরকারি অর্থ প্রদান

যশোরের মণিরামপুর উপজেলা ও পৌর শাখা পূজা উদযাপন পরিষদের আয়োজনে প্রস্তুতি সভা ও ১০১টি শারদীয় দূর্গা পূজা মন্ডপের প্রতিনিধিদের নিকট সরকারি অনুদানের অর্থ প্রদান করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ প্রস্তুতি সভা ও নগদ অর্থ প্রদান করা হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলশী দাস বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু ও সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুন কুমার শীলের পরিচালনায় বক্তব্য রাখেন নবাগত ওসি সার্বিক নুর-ই আলম সিদ্দীকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুভ্রারানী দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আব্দুল্লা বায়েজিত, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম (কারিগর) মোকসেদুল মবিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন, মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রণব কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক জেলা পরিষদের সদস্য গৌতম কুমার চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের পৌর সভাপতি সমীর কুমার হালদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা অধ্যক্ষ তাপস কুমার কুন্ড, অজিত কুমার ঘোষ, কাউন্সিলর বাবু লাল চৌধরী ও পূজা উদযাপন পরিষদের পৌর সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ।

অনুষ্ঠানে সরকারের বরাদ্দের অর্থ ১০১টি মন্ডপের অনুকূলে প্রত্যেক কমিটির সভাপতি ও সম্পাদকদের নিকট ১৬ হাজার ২শ’ করে নগদ অর্থ প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা