শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুর গরু চোর সিন্ডিকেটের হোতা, সহযোগীসহ আটক

যশোরের মণিরামপুরে গরু চুরি করে পালানোর সময় মঙ্গলবার ভোরে এলাকাবাসী ধাওয়া দিয়ে গরুচোর সিন্ডিকেটের হোতা টিকটক সুমন তানভিরকে আটক করেছে। এ সময় গণপিটুনিতে তার দুই পা ভেঙ্গে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সুমনের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তার সহযোগী হাসানকে পৌরশহরের মহাদেবপুর এলাকা থেকে আটক করে। আটক সুমন পৌরশহরের ট্রাক চালক আলাউদ্দিনের ছেলে এবং হাসান মহাদেবপুর এলাকার ভ্যান চালক বাবু উদ্দিনের ছেলে।

জানাযায়, সেই কিশোর বয়স থেকে সুমন বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে সমাজে নিজেকে ফেরিওয়ালা, কখনও জীনের বাদশা, আবার কখনও টিকটক ভিডিও তারকা পরিচয় দিয়ে সহজসরল মানুষের সাথে প্রতারনা করে অর্থকড়ি হাতিয়ে নিয়ে আসছিল। থানায় মামলাও রয়েছে তার বিরুদ্ধে। কিশোর অপরাধী থেকে বহুরূপী সুমন তানভীর এখন হয়ে উঠেছে পশু হত্যা ও চুরি সিন্ডিকেটের হোতা। গোপনে গোখাদ্যের সাথে গ্যাস ট্যাবলেটসহ বিভিন্ন বিষাক্ত পদার্থ মিশিয়ে দেয় সে ও তার দলবল। পরে ওই খাদ্য খেয়ে যখন গরু-ছাগল মারা যায়, তখন সুমন ও তার দলবল ফেলে দেওয়ার কথা বলে মরা গরু-ছাগল নিয়ে নাম কাওয়াস্তে জবাই দিয়ে মাংস বিক্রি করে আসছিল।

অভিযোগ রয়েছে, সুমন ও তার দলবলের বিষ মিশ্রিত খাদ্য খাইয়ে পৌর শহরের গাংড়া এলাকায় গত ১৫ দিনে অন্তত: সাতটি গরু ও পাঁচটি ছাগল মারা গেছে। সম্প্রতি মরাগরু নিয়ে নাম কাওয়াস্তে জবাই দেওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক হয় সুমনের আরেক সহযোগী আব্দুল্লাহ। কিন্তু পরে তাকে পুলিশ ছেড়ে দেয়। ফলে জনমনে অসন্তোষ দেখা দেয়। মঙ্গলবার ভোরে সুমন ও তার দলবল পৌরশহরের জয়নগর এলাকার মতিয়ার রহমানের বাড়ি থেকে একটি গরু চুরি করে। সকাল ছয়টার দিকে গরু নিয়ে পার্শ্ববর্তি বেগমপুর গ্রাম পার হবার সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে গণপিটুনিতে তার দুই পা ভেঙ্গে যায়।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সুমনের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ সকাল নয়টার দিকে মহাদেবপুর এলাকা থেকে তার সহযোগী হাসানকে আটক করে। আটক সিন্ডিকেট হোতা টিকটক সুমন এলাকাবাসী ও পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় তার সাথে হাসান ছাড়াও আরো জড়িত রয়েছে স্বরূপদাহ গ্রামের ঘরজামাই কসাই আলমগীর হোসেন ও কসাই শাহাজান আলীসহ বেশ কয়েকজনের পরিচয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ