শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মদ কোম্পানির লোগো ছাড়াই জার্সি, প্রশংসার ঝড়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর শুরু হয়েছে গতকাল। শুক্রবার (২২ মার্চ) রাতে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালরু। এ ম্যাচের প্রথম ইনিংসে বিধ্বংসী বোলিংয়ে ৪ উইকেট নিয়ে চেন্নাই সুপার কিংসকে জয়ের ভিত গড়ে দেন বাংলাদেশের তারকা বোলার মোস্তাফিজুর রহমান।

তবে, দুর্দান্ত পারফরম্যান্স ছাড়াও ম্যাচে অনন্য এক নজির গড়েছেন এই বাংলাদেশি ক্রিকেট তারকা। জার্সিতে অ্যালকোহল কোম্পানির লোগো ছাড়াই মাঠে নামেন তিনি। ম্যাচে চেন্নাইয়ের একাদশে থাকা অন্যান্য ক্রিকেটারদের জার্সির হাতায় সেই মদ ব্র্যান্ডের লোগো থাকলেও সেটি দেখা যায়নি কাটার মাস্টারের জার্সিতে। যা নিয়ে রীতিমতো প্রশংসায় ভাসছেন বাংলাদেশি এই মুসলিম ক্রিকেটার।

বিদেশি ব্যাটার রাচিন রবীন্দ্রর জার্সিতেও ওই অ্যালকোহল কোম্পানির লোগো দেখা যায়। এর আগেও ক্রিকেট বিশ্বে এরকম নজির দেখা গেছে। যে কাতারে ছিলেন হাশিম আমলা, মইন আলীসহ বিশ্বের নামকরা সব মুসলিম ক্রিকেটার। এবার সেই খাতায় নিজের নাম লেখালেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান।

মূলত বিষয়টি হচ্ছে, ম্যাচে যারা বাঁহাতি রয়েছে তাদের জার্সির ডান হাতায় দেখা গেছে সেই লোগো। একইভাবে সিএসকের উইকেট কিপার ব্যাটার ধোনির বামহাতে ছিল সেই লোগো। কারণ, ধোনি ডানহাতি ব্যাটার। তাই, সে অনুযায়ী ফিজের ডান হাতেই অ্যালকোহল কোম্পানির সেই লোগো থাকার কথা ছিল।

তবে, জার্সিতে মদের ব্র্যান্ডের লোগো ছাড়া মাঠে নামার এ ঘটনায় জরিমানার মুখোমুখি হতে পারেন ফিজ। যদিও এ বিষয়ে তিনি সিএসকের ম্যানেজমেন্ট এর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

মোস্তাফিজের অন্য পাশের জার্সির হাতায় দুটো কোম্পানির লোগো থাকলেও অ্যালকোহল কোম্পানির সেই লোগো দেখা যায়নি। এদিকে, উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ১২০ ফ্যান্টাসি পয়েন্ট নিজের করে নিয়েছেন কাটার মাস্টার। ফলে, ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে তার হাতে। আর ৪ ওভারে ২৯ রানের খরচায় বেঙ্গালুরুর মূল্যবান ৪টি উইকেট নেওয়ায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জিতে নেন ফিজ।

ম্যাচে মোস্তাফিজের প্রথম শিকার ছিল বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। কাটারের কারিশমায় ডু প্লেসিকে রাচিন রবীন্দ্রর ক্যাচে পরিণত করেন দ্য ফিজ। ওভারের শেষ বলে ফেরান রজত পাতিদারকে। উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির ক্যাচে পরিণত করে সাজঘরে পাঠান তাকে।

পরের ওভারে বল করতে এসেই ওপেনার বিরাট কোহলিকেও নিজের শিকারে পরিণত করেছেন বাংলাদেশি এই বোলার। তারপর একই ওভারে ক্যামেরুন গ্রিনকেও ফিরতে হয় ফিজের শিকার হয়ে।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা