শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের ঝাঁপা আ.লীগ সভাপতি প্রধান শিক্ষক খোরশেদ আলমের ইন্তেকাল ।। শোক

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ খোরশেদ আলম শনিবার রাত ৪ টার সময় নিজবাড়ী হানুয়ার গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
তিনি ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন।
তার বয়স হয়েছিলো প্রায় ৬০ বছর।
মৃত্যুকালে মরহুম খোরশেদ আলম স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও বন্ধু মহল রেখে গেছেন।

এদিন তার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান কোমলপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টায় বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দুপুর ১২টায় রাজগঞ্জ বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার প্রথম জানাজা নামাজ এবং জোহর বাদ হানুয়ার মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হানুয়ার গ্রামস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আলহাজ খোরশেদ আলমের মৃত্যুতে রাজগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম খোরশেদ আলমের নামাজে জানাজায় মণিরামপুর উপজেলা আওয়ামীলীগ, ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগ, চালুয়াহাটি আওয়ামীলীগ, মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামীলীগ, হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এদিকে, আলহাজ খোরশেদ আলমের মৃত্যুতে রাজগঞ্জের রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমাবেদনা জ্ঞাপন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা