সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের ঝাপা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উদয়নপুর

মনিরামপুরের ঝাপা ফুটবল টুর্নামেন্টে ২-১ গোলে রাজগঞ্জকে হারিয়ে ফাইনালে উঠেছে মনিরামপুরের উদয়নপুরের খাটুরা।

বৃহস্পতিবার (৮অক্টোবর) বিকালে ঝাপা পশ্চিম মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলার প্রথমার্ধে ১৫মিনিটে খাটুরার উদয়ন যুব সংঘের ৮নম্বর জার্সীধারি খেলোয়াড় জাহিদ গোল করে দলকে এগিয়ে নেন। ৩৮মিনিটে খাটুরার ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় এনামুল গোল করে ব্যবধান বাড়িয়ে মধ্য বিরতিতে যান।
দ্বিতীয়ার্ধে ৩৮মিনিটে রাজগঞ্জ ফুটবল দলের ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় আশরাফুল গোল করে ব্যাবধান কমিয়েও নিজেদের পরাজয় এড়াতে পারেনি।

খেলাটি পরিচালনা করেন হুমায়ুন কবীর। তাকে সহযোগিতা করেন আতিয়ার রহমান ও বিরেশ্বর মন্ডল।

ধারাভার্ষে ছিলেন ছাইফুল আলম ও মেহেদী হাসান।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টু, ঝাপা আইসি ক্যাম্পের ইনচার্জ ওয়াসিম আহমেদ, গোলাম রসুল, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, ক্রিড়াপ্রেমী গৌত্তম মন্ডল, আশরাফুল, আলফাজ, আল আমিন, উজ্জল, সোহেল, মেহেদী হাসান ইমন, আকিমুদ্দিন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!

ওয়ানডে বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। শুধু একবার নয়, এবার একইবিস্তারিত পড়ুন

এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা