শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে গৃহবধুর আত্মহত্যা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে খাদিজা খাতুন (২২) নামের এক গৃহবধু।

মঙ্গলবার সকালে রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নের মুক্তারপুর নয়ন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

খাদিজা খাতুন ওই গ্রামের ইব্রাহিম ফকিরের মেয়ে। সে পিতার বাড়ীতে বসবাস করতো। প্রায় সাড়ে ৩ বছর আগে একই উপজেলার ভরতপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের সাথে খাদিজা খাতুনের বিয়ে হয়।

জানা যায়, এদিন সকালে খাদিজা খাতুন তার মায়ের সাথে কোনো এক বিষয় নিয়ে ঝগড়া করে। তারই জেরধরে খাদিজা খাতুন সকাল ৯টার দিকে ঘরের ভিতর আড়ার সাথে গলায় ফাঁস দেয়। পরে ঘরের ভিতর খাদিজাকে ঝুলতে দেখে এবং বাড়ীর লোকজন মৃত অবস্থায় ঘরের ভিতর থেকে উদ্ধার করে। মৃত খাদিজা খাতুন ১ বছর বয়সী এক কন্যা সন্তানের জননী।

ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওয়াসিম আকরাম বলেন, এ আত্মহত্যার ঘটনায় খাদিজা খাতুনের চাচা বাদী হয়ে মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন। আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ