শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে মেইন সড়কে গাড়ী পার্কিং, পথচারীদের ভোগান্তি

মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের মেইন সড়কে অবৈধভাবে গাড়ী পার্কিং করায়, প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। এসব সড়কে চলাচলকারীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌছেছে।

পশ্চিম মনিরামপুরের পর্যটন নগরী ও পুরাতন ব‍ানিজ‍্যিক শহর হিসাবে পরিচিত রাজগঞ্জ। রাজগঞ্জের পুলেরহাট-ত্রিমোহনী সড়ক ও রাজগঞ্জ-মনিরামপুর সড়ক অত্যান্ত ব্যস্ততম। এ সড়কের উপর অপরিকল্পিত ভাবে গাড়ী পার্কিং গড়ে উঠার কারণে পথচারী এবং যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে চৌরাস্তা মোড়সহ তার আশেপাশের সড়কের উপর যেখানে সেখানে অপরিকল্পিত গাড়ী পার্কিং করার কারণে দুর্ভোগ লেগেই থাকে।

সরেজমিন দেখা যায়, মেইন সড়কের উপর গাড়ী পার্কিং করার কারণে সাধারণ পথচারীদের চলাচলে চরম বিঘ্নসৃষ্টি হচ্ছে।
অপরদিকে, রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়, হরিতকিতলা মোড়, সোনালী ব্যাংকের সামনেসহ বিভিন্ন এলাকায় অপরিকল্পিত ষ্ট‍্যান্ড গড়ে উঠার কারণে যানজটের সৃষ্টি হয়।

এদিকে পথচারীরা জানিয়েছেন, রাজগঞ্জের এসকল সমস্যা উপজেলা প্রশাসনকে মৌখিক ভাবে জানানো হয়েছে। কিন্তু উপজেলা প্রশাসন আজও কোনো ব্যবস্থা নেননি। যে কারণে অবৈধভাবে গাড়ী পার্কিং কারীরা দিনের পর দিন, মাসের পর মাস সুযোগ নিয়েই যাচ্ছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আর বাড়ছে জনদুর্ভোগ। পথচারীরা রাজগঞ্জের এ দুর্ভোগ থেকে রেহায় পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক