শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জ প্রেসক্লাবের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ প্রেসক্লাব-এর ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (০৭ জুন-২০২২) সন্ধ্যায় রাজগঞ্জ বাজারের চৌ-রাস্তা মোড়স্থ প্রেসক্লাব কার্যালয়ে রাজগঞ্জ এলাকার সম্মানিত সুধীজনদের উপস্থিতিতে এক আলোচনা সভা, দোয়ানুষ্ঠান ও কেক কেটে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।

রাজগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি এসএম রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলহাজ কফিল উদ্দিন আহমেদ, হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম, কবি ও সাহিত্যিক সন্তোস কুমার দত্ত, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও রাজগঞ্জ প্রেসক্লাব-এর দাতা সদস্য মো. মাসুদ কামাল তুষার, রাজগঞ্জ সমতা সেবা সমবায় সমিতির পরিচালক ও রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম। এছাড়া সিনিয়র আওয়ামীলীগ নেতা সরদার আলাউদ্দিন, হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজগঞ্জ প্রেসক্লাব-এর দাতা সদস্য রিপন কুমার ধর, আর টিভির যশোর জেলা প্রতিনিধি বিএম ফারুক, রাজগঞ্জ এডাস মডাল স্কুলের শিক্ষক মনা, ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মো. আমিনুর রহমান, আওয়ামীলীগ নেতা মো. এরশাদ আলী, মো. শামছুর রহমান, রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান মনি, প্রেসক্লাব-এর প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মো, হেলাল উদ্দিন, কোষাধ্যক মো. মফিজুর রহমান, দপ্তর সম্পাদক মো. বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক উত্তম চক্রবর্তী, নির্বাহী সদস্য মো. শাহিনুর রহমান, সংবাদকর্মী মো. মুজিবর রহমান, মো. আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা ও দোয়ানুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এবং উপস্থিত সকলেই মিষ্টিমুখ করেন।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন