রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জ হাইস্কুলের উন্নয়ন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি) সোমবার দুপুরে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন প্রকল্প ঘুরে ঘুরে দেখেন।
তিনি বিদ্যালয়ের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়েদ মোঃ জাকির হাসান, মনিরামপুরের সহকারি কমিশনার (ভুমি) পলাশ কুমার দেবনাথ, উপজেলা প্রকৌশলী, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল লতিফ।

আরো উপস্থিত ছিলেন ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামছুল হক মন্টু, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ সরদার, মনিরামপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল ইসলাম, মনিরামপুর উপজেলা যুবলীগের সদস্য মোঃ শিপন সরদার, মোঃ ইয়াহিয়া রাজু, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সোহেল রানা, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এম এম ইমরান খাঁন পান্না, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা মোঃ রবিউল ইসলাম রবি, ইউপি সদস্য মোঃ মশিয়ার রহমানসহ স্থানীয় সুধী সমাজ ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার

​যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন গাজী (২৬) ও আব্দুল গফ্ফার (৩০)বিস্তারিত পড়ুন

  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ