শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সভাপতি মঞ্জু, সম্পাদক প্রদীপ

মনিরামপুরের রোহিতায় কৃষকলীগের সম্মেলনে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

মনিরামপুর উপজেলার ১নং রোহিতা ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার পর রোহিতা ইউনিয়ন পরিষদ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে শেখ রুহুল আমিন মঞ্জুকে রোহিতা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও প্রদীপ কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

রোহিতা ইউনিয়ন কৃষকলীগের আহবিয়ক শেখ রুহুল আমিন মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়লয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা কৃষকলীগের সভাপতি সুকৃতি বিশ্বাস।

রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন যুবলীগের সভাপতি, গাংগুলিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি প্রভাষক মোঃ আলাউদ্দিন হোসেন লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ ফারুক হোসেন, মনিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জলি আক্তার, মনিরামপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল ইসলাম।

বক্তব্য রাখেন রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনছার আলী সরদার, রোহিতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হাফিজ উদ্দিন হাফিজ, হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, পলাশী আদর্শ কলেজের সভাপতি, আওয়ামীলীগ নেতা মোঃ আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবারক মামুনুর রশীদ লাল্টু, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ মোহর আলী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবু, খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারক দেবনাথ প্রমুখ।

এসময় স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রোহিতা ইউনিয়ন কৃষকলীগের কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে সভাপতি শেখ রুহুল আমিন মঞ্জু ও সাধারণ সম্পাদক হিসেবে প্রদীপ কুমার বিশ্বাসের নাম ঘোষনা করেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক

যশোরের বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি