বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে কৃষক নেতার শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

যশোর জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ও মণিরামপুর উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি, কৃষক নেতা শহীদ শফি কামালের ৮ম শাহাদাৎ বার্ষিকী, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে রোববার (২৬ ডিসেম্বর-২০২১) বিকালে গরীবপুর চাঁদপুর দাখিল মাদরাসা মাঠে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ শামছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এড. মোঃ মনিরুল ইসলাম মনির, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ অধ্যক্ষ কাজী মাহামুদুল হাসান।

উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মোঃ মামুনুর রশিদ জুয়েলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন- খেদাপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, পৌর কমিশনার আব্দুল কুদ্দুস, আইয়ুব পাটোয়ারী, শহীদ শফি কামালের পরিবারের পক্ষে পুত্র (সাংবাদিক, ব্যবসায়ী ও গরীবপুর চাঁদপুর দাখিল মাদরাসার সভাপতি) মোঃ হারুন সেলিম।

এর আগে শহীদ শফি কামালের কবর জিয়ারত করেন অতিথিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী