শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে ট্রাকে মাটি পরিবহনে সড়কের ক্ষতি, ব্যবসায়ীকে জরিমানা

যশোরের মনিরামপুরে ট্রাকে করে খোলা অবস্থায় মাটি বিক্রি চলছিল। এতে সড়কের ওপর মাটি পড়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টিসহ নানা ক্ষতি হচ্ছিল।
এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ঢাকুরিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন (২২)।
তিনি যশোর সদর উপজেলার রামনগর গ্রামের শাহিনুল ইসলামের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান।
তিনি বলেন- সাজ্জাদ হোসেন যশোর সদর উপজেলার ডহরসিংহা এলাকা থেকে মাটি উত্তোলন করে ট্রাকে করে কুয়াদা–ঢাকুরিয়া সড়ক দিয়ে মনিরামপুর উপজেলার বিভিন্ন ব্যক্তির কাছে ও ইটভাটায় বিক্রি করছিলেন। তার এই কাজের জন্য জনসাধারণের চলাচল বাধাগ্রস্তসহ কাচা-পাকা সড়কের ক্ষতি হচ্ছিলো।

আলী হাসান আরও বলেন- এসব অভিযোগে সাজ্জাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মনিরামপুরে তার মাটি বিক্রি বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা