শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে দই এর দামে দই সহ মাটির খুড়ি বা মালশা! ঠকছেন ক্রেতারা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের দই বিক্রেতারা সাধারণ ক্রেতাদের প্রতিনিয়ত ঠকাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

একাধিক দই ক্রেতাদের অভিযোগে জানা গেছে, দই তৈরিতে রাজগঞ্জের মিষ্টি ব্যবসায়ীরা গরুর দুধের পরিবর্তে ভারতীয় কম দামের ও অত্যন্ত নিম্নমানের গুড়া দুধ ব্যবহার করছে। এছাড়া দোকান থেকে এক কেজি দই কিনলে সাধারণ ক্রেতারা প্রকৃতভাবে পাচ্ছেন সাড়ে ৫শ’ থেকে ৬শ’ গ্রাম দই, বাকিটার ওজন দইয়ের মালশা বা পাত্র। ফলে দোকানিকে এক কেজি দইয়ের দাম দিতে হলেও পাচ্ছে মূলত কম। সঠিক ওজনে দই না পেয়ে প্রতারিত হচ্ছেন ক্রেতা সাধারণ।

এক কেজি দই দোকান থেকে কিনলে মাটির খুরিসহ দোকানদার এক কেজি দুই শ’ গ্রাম ওজন দেখিয়ে দেন এবং দুইশ’ গ্রাম খুরি বাদ রেখে এক কেজি দইয়ের দাম নেন। অথচ এক খুরিতে এক কেজি দই পাওয়া যায় না। এক খুরিতে সর্বোচ্চ সাড়ে ৫শ’ থেকে ৬শ’ গ্রাম দই পাওয়া যায়। এমন কথা বলেছেন নাম প্রকাশ না করার শর্তে রাজগঞ্জ এলাকার একজন শিক্ষক।

তিনি আরো বলেন, মাটির খুরিতে থাকা দই কিনে প্রতিনিয়ত ঠকতে হচ্ছে আমাদের। আর দোকানদাররা খুরিসহ দই বিক্রি করে লাভের পর লাভ করছেন। এমন কথা আরো অনেকে এ প্রতিনিধিকে জানিয়েছেন।

বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে রাজগঞ্জ এলাকার মানুষেরা।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক