মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মনিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় রাম কর্মকার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের পট্টি খাঁপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মোটরসাইকেলচালকসহ তিনজনকে আটক করেছে। নিহত রাম কর্মকার স্থানীয় বাসুদেবপুর গ্রামের ধীরেন কর্মকারের ছেলে। তিনি পেশায় স্বর্ণকার। স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন বলেন- রাম ঝিকরগাছা বাজারে স্বর্ণকারের কাজ করেন। এদিন রাত ৮টার দিকে ঝিকরগাছা বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি।

রাত ৯টার দিকে পট্টিখাঁপাড়া মোড়ে ভ্যান থেকে নেমে পাকা রাস্তা পার হয়ে বাড়ি যাচ্ছিলেন রাম। এ সময় ভান্ডারি মোড়ের দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ইউপি সদস্য বলেন- দুর্ঘটনায় দায়ী মোটরসাইকেলে চালকসহ তিনজন ছিলেন। বিক্ষুব্ধ জনগণ তাদের আটক করেছিলেন।

এ বিষয়ে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) রইচ উদ্দিন বলেন- পট্টি খাঁপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক যুবকের মৃত্যুর খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন