বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মন্ত্রী হওয়ার গুঞ্জন প্রসঙ্গে যা বললেন ইলিয়াস কাঞ্চন

মন্ত্রী হওয়ার গুঞ্জন প্রসঙ্গে একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, অনেকেই আমাকে মন্ত্রী হওয়ার জন্য বলেছেন। তাদের আমি একটাই জবাব দিয়েছি, আপনারা কি চান মানুষের জন্য করা আমার এই ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনটি নষ্ট হয়ে যাক। মন্ত্রী হতে চাইলে তো আমার এত আন্দোলন করার কোনো দরকার ছিল না।

সম্প্রতি সাংবাদিক ও উপস্থাপক তানভীর তারেকের সঞ্চালনায় একটি লাইভ চ্যাট শোয়ে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, আমি কোনো নির্দিষ্ট দলের হয়ে থাকতে চাই না। কারণ আমি যে দলেই যাবো, সেটাতেই একঘরে হয়ে থাকব। এরকমটা আমি কখনোই চাই না। আমি সার্বজনীন হয়ে থাকতে চাই।
অর্থাৎ সব শ্রেণির মানুষের জন্য সমানভাবে কাজ করে যেতে চাই। এটাই আমার জীবনের লক্ষ্য।

‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চন। ১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় মারা যান ইলিয়াস কাঞ্চনের স্ত্রী।

ওই বছরের ১ ডিসেম্বর থেকে তিনি ‘নিরাপদ সড়ক, নিরাপদ জীবন’ স্লোগানে কাজ করে যাচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী