রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মমতাকে (Mamata Banerjee) রোম সফরের অনুমতি দেয়নি কেন্দ্র

মমতাকে (Mamata Banerjee) রোম সফরের অনুমতি দেয়নি কেন্দ্র। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কলিন লেনের নির্বাচনী সভায় জবাব দিলেন তৃণমূল নেত্রী (TMC Supremo)। তাঁর দাবি, হিংসের কারণে অনুমতি দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার।

রোমে শান্তি সম্মেলনে ডাক পেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ৬ ও ৭ অক্টোবর রোমে ওই সভা হওয়ার কথা। কিন্তু ওই সভায় যেতে প্রয়োজনীয় ছাড়পত্র দেয়নি বিদেশমন্ত্রক। তারা জানিয়েছে, অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর থাকা বাঞ্চনীয় নয়। এনিয়ে উষ্মাপ্রকাশ করেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,”বিশ্ব শান্তির জন্য সভা ছিল রোমে। দু’মাস আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। জার্মান চ্যান্সেলর, হোলি পোপ, ইজিপ্টের ইমাম ও ইতালির প্রধানমন্ত্রী থাকবেন। আমাকে যেতে বলেছিল। বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা থাকলেও আমাকে বিশেষ অনুমতি দিয়েছিল ইতালি সরকার। কেন্দ্রীয় সরকার চিঠি দিয়ে খারিজ করে দিয়েছে। কারণ মুখ্যমন্ত্রীর যাওয়াটা ঠিক নয়। আমি যেখানেই যাই মানা করে দেয়। আর ওরা এদিক-ওদিক ঘোরে।”

কোভ্যাক্সিনের আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে টানাপোড়েনের প্রসঙ্গ তোলেন তৃণমূল নেত্রী। বলেন,”কোভ্যাক্সিনকে স্বীকৃতি দেয়নি হু। কিন্তু প্রধানমন্ত্রী বিশেষ অনুমতি নিয়ে চলে গেলেন। একবারও ভাবলেন, কত শিল্পপতি, পড়ুয়া যেতে পারেননি! প্রধানমন্ত্রীর যাওয়াতে আমার আপত্তি নেই। দেশের জন্য যেতে হয়। আমাকে কেন দেশের প্রতিনিধিত্ব করতে দিলেন না? শান্তির ব্যাপারে কেন আমাকে আটকে দিলেন? এভাবে আমাকে আটকাতে পারবেন না। যেতে দিলে লোকে দুঃখিত হত না।”

তাঁর রোম সফরের সঙ্গে দেশের সম্মান জড়িত ছিল বলে জানান মমতা। বিঁধেছেন বিজেপির হিন্দুত্বের রাজনীতিকেও। তিনি বলেন,”বেআইনি কাজ করেছেন। আমি বিদেশে ঘুরতে যেতে ইচ্ছুক নই। কিন্তু এর সঙ্গে দেশের সম্মান জড়িত। সব ধর্মের লোক থাকবে। পোপ খৃষ্ট্রান, ইজিপ্টের ইমাম মুসলিম, এবং জার্মান চান্সেলর খৃষ্ট্রান। হিন্দু ধর্ম নিয়ে এত জিগির তোলেন অথচ হিন্দু মহিলাকে যেতে দিলেন না কেন?” তৃণমূল নেত্রীর সংযোজন,”এটা হিংসে। হিংসের জন্য অনুমতি দেয়নি।”

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার