সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জেলা আওয়ামী লীগের আহবানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.নজরুল ইসলামের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএম নজরুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, অধ্যাপক আবু আহমেদ, শেখ শাফী আহমেদ, মো. আছাদুল হক, মাস্টার নীলকণ্ঠ সোম, শেখ সাহিদ উদ্দিন, মিসেস সাহানা মহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মো. আসাদুজ্জামান বাবু, আ. হ. ম তারিক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম লেলিন, আতাউর রহমান গোলদার, কাজী আক্তার হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট অনিত কুমার মুখার্জী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিচ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সন্তোষ কুমার সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মুজিব, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, কোষাধ্যক্ষ বাবু রাজ্যেশ্বর দাস, নির্বাহী কমিটির সদস্য এসএম শওকত হোসেন, এবিএম মোস্তাকিম, অ্যাডভোকেট মোজহার হোসেন কান্টু, শেখ নুরুল ইসলাম, নরীম আলী মাস্টার, ফিরোজ আহমেদ স্বপন, শেখ আব্দুর রশিদ, মো. শাহ্জাহান আলী, মো. সাহাদাৎ হোসেন, ঘোষ সনৎ কুমার, এসএম আতাউল হক দোলন, মো. মনিরুজ্জামান মনি, আমিনুল ইসলাম লাল্টু, সাঈদ মেহেদী, মো. আব্দুল কাদের, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, মো. আসাদুজ্জামান অসলে, অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, এনামুল হক ছোট, মিসেস কহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান নাসিম, নাজমুন নাহার মুন্নি, মো. সামছুর রহমান, মীর জাকির হোসেন, মিসেস মাহফুজা রুবি, ইসমত আরা বেগম, বিশেষ আমন্ত্রিত সম্ভুজিৎ মন্ডল, আলিমুর রহমান প্রমুখ।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভার আলোচনায় দলকে শক্তিশালী করতে বিভেদ ও দ্বন্দ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভের জন্য দলীয় একক প্রার্থী নির্বাচন বিষয়ে প্রার্থীদের নিয়ে আলোচনায় বসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভার আলোচ্য সূচী ছিল- বিগত সভার সিদ্ধান্তবলী পঠন ও অনুমোদন, উপজেলা/পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ প্রসঙ্গে আলোচনা, সাংগঠনিক দায়িত্ব বণ্ঠন প্রসঙ্গে, দলীয় অফিস ঘর নির্মাণ প্রসঙ্গে. সাংগঠনিক ও বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলাকে ঘিরে পৌরদীঘিতে চলছে রাতের নৌভ্রমণ। জনপ্রতি ৫০ টাকারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত ১৯০ জন সহকারী শিক্ষকের হাতে পদায়নপত্র তুলেবিস্তারিত পড়ুন

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তেল, গ্যাস ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার
  • সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা
  • দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটি ঘোষণা, উপদেষ্টা রউফ, সভাপতি সান্টু, সম্পাদক রনজু
  • ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বজায় রাখতে হবে: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাবেক পৌর কাউন্সিলর সাগর
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • সাতক্ষীরায় সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে- লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান
  • সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?
  • শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা
  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ