বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মরহুম আনিছুর ও মরহুম ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন

মরহুম এ কে এম আনিছুর রহমান ও মরহুম আল আমিন কবির চৌধুরী ডেভিড স্মৃতি ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ব্লিস

হসপিটাল ও এসডি হাসপাতালের আয়োজনে এবং ডাঃ সুমন কুমার দাসের সৌজন্যে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা এর সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব মীর তাজুল ইসলাম রিপন,

বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, মোঃ মিজানুর রহমান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, ডাঃ রাজু, বিসিবির কোর্স মুফাচ্ছিনুল ইসলাম তপু, সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য ওয়াইজ হোসেন দিপু, একরামুল ইসলাম লালু, সাইফ মুকুল ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান সৈকত প্রমূখ।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় ব্লিস হসপিটাল বনাম ডক্টরস ল্যাব এন্ড হসপিটাল। ফাইনাল খেলায় টসে জিতে ব্লিস হসপিটাল ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং ২৬৭ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ডক্টরস ল্যাব এন্ড হসপিটাল সবকটি উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে। ফলে ব্লিস হসপিটাল ১৭২ রানে ডক্টরস ল্যাব অ্যান্ড হসপিটাল কে হারিয়ে ব্লিস হসপিটাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আখেরুজ্জামান তাপস ও মাহিনুর রহমান লিটু। স্কোয়ারের দায়িত্ব পালন করেন ডাঃ বাবলু মির্জা।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন সরদার নাইম ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ

মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’

মোকাররাম বিল্লাহ ইমন : নারীর অধিকার সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতার সংস্কৃতিবিস্তারিত পড়ুন

  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত