বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহাসড়ক সংষ্কার কাজে ধীরগতি, ধূলাবালির ভোগান্তিতে কলারোয়া পৌরবাসী

যশোর-সাতক্ষীরা মহাসড়কের কলারোয়া অংশসহ বিভিন্ন স্থান সংষ্কার কাজ চলছে। তবে কলারোয়ার গোপীনাথপুর থেকে ব্রজবক্স পর্যন্ত সড়কে সংস্কার কাজের ধীর গতির কারণে রাস্তার ধূলাবালির ভোগান্তিতে জনসাধারণ অতিষ্ঠ হয়ে পড়ছেন।

ভূক্তভোগি ব্যবসায়ী মঞ্জুরুজ্জামান জানান, সড়ক ও জনপদ কর্তৃক সংস্কার কাজের জন্য নির্ধারিত ঠিকাদার প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ গত তিন থেকে চার মাস আগে সংস্কার কাজ শুরু করলেও এর কাজের গতি চলছে খুব ধীর গতিতে। সেই সাথে ট্রাকযোগে রাস্তায় পানি ছিটানো হচ্ছে যতসামান্য। কোন কোন দিন মাত্র কয়েকবার পানি দেয়া হয়। মাঝেমধ্যে দিনভরই পানি দেয়া হয় না। গাড়ি চলাচলের কারণে ধূলাবালিতে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ছে গোটা এলাকা। ফলে রাস্তার ধূলাবালিতে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের পাশাপাশি মটরসাইকেল, বাইসাইকেল, ভ্যান, নছিমনসহ অন্যান্য যানবাহনে চলাচলকারীর পড়ছেন চরম বিপাকে। বিশেষ করে মেইন রোডের পাশের ব্যবসায়ীরা তাদের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখতে পারছেন না। ধূলাবালীতে মালামাল বিনষ্ট হয়ে যাচ্ছে। রাস্তার পাশের বাড়িঘরও ধূলায় ছেয়ে যাচ্ছে চোখের পলকে। একটা বাস বা ট্রাক রাস্তা দিয়ে অতিক্রম করার সাথে সাথে ধূলাবালিতে রাতের আধার নামছে দিনের বেলায়।

ভুক্তভোগি অনেকে জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ কর্তৃক দিনে নামমাত্র এক থেকে দুই বার কোন রকম ছিটাফোঁটা পানি দিয়ে কোন দিন পার করে। ফলে ধূলা থেকে তেমন রেহায় পাওয়া যাচ্ছে না।

কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে কাজের ধীর গতি চলতেই থাকবে বলে মনে করছেন সাধারণ মানুষ। তারা ভোগান্তি কমাতে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু