বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাগুরায় এসএসসি পরীক্ষায় ছাত্রলীগ নেতার পক্ষে প্রক্সি! যুবক শ্রীঘরে

মাগুরার শালিখায় এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ছাত্রলীগ নেতা মোজাহার বিশ্বাসের পক্ষে প্রক্সি দিতে গিয়ে আল আমিন মোল্যা (২২) নামে এক যুবককে ১ বছর কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্ত আল-আমিন উপজেলার শ্রীহট্ট গ্রামের আকতার মোল্যার ছেলে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে মাগুরার শালিখা উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, ‘উপজেলার সিংড়া-তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) ট্রেড এ বিষয়ে পরীক্ষা চলাকালে ভোকেশনালের শিক্ষার্থী উপজেলা ছাত্রলীগের নেতা মো. মোজাহার বিশ্বাস। যার রেজিঃ নং- ২৭০০১৮৬২০৯, রোল নম্বর- ২৪১৩২৯। তার স্থলে আল-আমিন মোল্যা (২২) প্রক্সি দিতে গেলে কেন্দ্রের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফারহানুল হক বিষয়টি জানতে পেরে তাকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র আটক আল-আমিনকে পাবলিক পরীক্ষা সমুহ (অপরাধ) আইনের ১৯৮০ সালের ৩ (খ) ধারায় ১ বছরের কারাদন্ড ও একহাজার টাকা জরিমানা করে শ্রীঘরে পাঠান।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়ে এই ছাত্রলীগ নেতা।

মোজাহার বিশ্বাস শালিখা উপজেলা ছাত্রলীগের স্বঘোষিত সভাপতি বলে জানান জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবের ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেনবিস্তারিত পড়ুন

  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু