বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাগুরায় গৃহবধূর হাত বিচ্ছিন্ন করে গলা কেটে হত্যা

মাগুরা শহরতলির ভায়না মুন্সিপাড়া থেকে ফাতেমা বেগম (৪৫) নামে এক গৃহবধূর হাত বিচ্ছিন্ন ও গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাতেমা বেগম ওই এলাকার ওহিদুজ্জামান অনু মুন্সির দ্বিতীয় স্ত্রী। মঙ্গলবার (১৯ এপ্রিল) তার মরদেহ উদ্ধার করা হয়।

মাগুরা থানার ওসি নাসির উদ্দিন জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ বিকেলে শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে।

গলা কাটার পাশাপাশি তার একটি হাতও শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পরিবারিক কলহের জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ গৃহবধূর স্বামীসহ পরিবারের সদস্যদের জিজ্ঞাসবাদের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে বলে জানান ওসি। তিনি বলেন, অনু মুন্সি ছয় মাস আগে ফাতেমাকে বিয়ে করেন।

প্রথম স্ত্রীর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রথম স্ত্রী বড় ছেলে ও মেয়ের সঙ্গে ঢাকায় বাস করেন। ছোট ছেলে ফয়সাল জামান (৩২) মাগুরায় বাবার কাছে থাকেন। ঘটনার পর থেকে জামানকে পাওয়া যাচ্ছে না।
তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা