শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, ৩ ঘণ্টা পর ফিরে এলো উড়োজাহাজ

একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু মাঝ আকাশে ফ্লাইটে একজন যাত্রী মারা যাওয়ার যান। ফলে উড্ডয়নের ৩ ঘণ্টা পরে দিল্লি বিমানবন্দরে ফিরে আসে উড়োজাহাজটি। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার একজন কর্মকর্তা বলেন, ফ্লাইটটি ৩ ঘণ্টা আকাশে ওড়ার পরে দিল্লিতে ফিরে আসে। মাঝ আকাশে হঠাৎ একজন অসুস্থ হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়।

খবর পেয়ে বিমানবন্দরের চিকিৎসকদের একটি দল ওই উড়োজাহাজের কাছে পৌঁছান। ভালোভাবে পরীক্ষা করার পর ওই যাত্রীকে তারা মৃত ঘোষণা করেন। ওই যাত্রী একজন মার্কিন নাগরিক। তিনি তার স্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন।
বিমানবন্দরের একজন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন যাত্রীর মৃত্যুর কারণে দিল্লি থেকে যুক্তরাষ্ট্রগামী এএল-১০৫ ফ্লাইটটি ফিরে আসে।

ঘটনার পর ফ্লাইটটি দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার গ্রিন কার্ডের লটারি বা ডাইভারসিটি ভিসা (ডিভি) কার্যক্রম এখনইবিস্তারিত পড়ুন

সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার

সংসদীয় কূটনীতির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি : উপমন্ত্রী
  • গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর
  • অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
  • ‘বিগ-বি’ উদ্যোগে একমত জাপান, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা
  • বাংলাদেশ-জাপান বন্ধুত্ব হোক যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী