মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানুষের জনস্রোতই প্রমাণ করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত-সখিপুরে আব্দুর রউফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারী) বিকালে সখিপুর ইউনিয়নবাসীর আয়োজনে সখিপুর মোড়ে সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইবাদুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাতক্ষীরা-২আসনে ধানের শীষ বিজয়ী হলে সাতক্ষীরার জনপদ আর অবহেলিত থাকবেনা। সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই। সকলের জন্য বাসযোগ্য একটি মডেল সাতক্ষীরা গড়তে ধানের শীষে ভোট চায়। সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের জোয়ার উঠেছে। এই জোয়ার ধরে রাখতে হবে। একটা দল ধর্মের দোহাই দিয়ে ভোটারদের সাথে প্রতারণা করছে। বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। শেষ জামানায় দাজ্জালের মতো বেহেশত ও দোজখের কথা যারা শোনাচ্ছে তারা মোনাফেক ও প্রতারক। কেউ প্রতারিত হবেননা। এদের কে প্রতিহত করতে হবে। ধানের শীষের নির্বাচনী জনসভা ও পথসভার মানুষের জনস্রোত দেখে সাতক্ষীরা ২ আসনে বিপুল ভোটে ধানের শীষ জয়লাভ করবে ইনশাল্লাহ। মহান আল্লাহ সহায় হলে সাতক্ষীরা-২আসনে ধানের শীষ ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়লাভ করবে। আমি এমপি হলে আপনাদের ঋণ শোধ করবো ইনশাআল্লাহ।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান, দেবহাটা উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোখলেছুর রহমান প্রমুখ।

সখিপুর ইউনিয়নের আয়োজনে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ ক্ষেতের ধানের শীষ, ধানের শীষ আঁকা গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত টি-শার্ট, দলের ব্যানার, ফেস্টুন এবং সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের ছবি নিয়ে বিকাল ৩টার আগেই লোকে লোকারণ্য হয়ে পড়ে সখিপুর মোড়ের নির্বাচনী জনসভাস্থল জনসমুদ্রে রূপ নেয়।

এসময় সখিপুর মোড়ের বিশাল জনতার ¯্রােতের মধ্য দিয়ে জনসভাস্থলে প্রবেশ করেন সাতক্ষীরা-২(সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

হাজার হাজার জনতার গগণবিদারি স্লোগানে তাকে বরণ করেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সখিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন বকুল।

একই রকম সংবাদ সমূহ

প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবিস্তারিত পড়ুন

যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা

“প্রতিবাদ, প্রত্যয়, বিনির্মাণ ” প্রতিপাদ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীবিস্তারিত পড়ুন

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত