শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সরকার : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, রমজান মাসের প্রথম দিনই ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসের অভাবে মানুষ ইফতার বানাতে পারেননি। গ্যাস-বিদ্যুৎ-পানি সঙ্কটে ধর্মপ্রাণ মানুষদের ত্রাহি ত্রাহি অবস্থা বিরাজ করছে। চারদিকে মানুষের মধ্যে হতাশা বিরাজ করলেও সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।

অসত্য কথা বলায় সরকারের মন্ত্রীদের জুড়ি নেই।
আজ সোমবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, রমজান মাসে মানুষ রোজা রাখে। এই মাসে যেসব জিনিসপত্র খুবই প্রয়োজন সেসব না থাকলে মানুষ অসহায় হয়ে পড়ে।

প্রথম রমজানে ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস ছিল না। ধর্মপ্রাণ মুসলমানদের অনেকের বাসায় চুলা জ্বলেনি, ইফতারের আয়োজন করতে পারেননি। এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে, চারিদিকে মানুষের মধ্যে হা-হুতাশ চলছে। কারণ হচ্ছে এই সরকার মানুষের যে অসুবিধাগুলো, মানুষ যে চরম সঙ্কটের মধ্যে রয়েছে এটাকে ভ্রুক্ষেপ না করে শুধু উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করছে।

বিএনপির এই নেতা আরও বলেন, এই রমজান মাসে দেশের মানুষ যে গ্যাস-বিদ্যুৎ নিয়ে গভীর সঙ্কটের মধ্যে আছে সেটি সম্পূর্ণরূপে সরকারের ব্যর্থতা, এই ব্যর্থতার জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সারাদেশে তারা উন্নয়নের নামে যে হরিলুট করছে সেটাকে বন্ধ করে দেশের মানুষ রমজান মাসে যাতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, রোজা রাখতে পারে সেদিকে গুরুত্ব দেওয়া দরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম ও ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী