রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিনিস্টার শোরুমের সৌজন্যে সাগরদাঁড়িতে ১৬ দলীয় ফুটবল খেলা

পাটকেলঘাটা মিনিস্টার শোরুমের সৌজন্যে সাগরদাঁড়ি মহাকবি মাইকেল মধুসূদন স্মৃতি সংসদের উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪ঘটিকায় সাগরদাঁড়ি হাই স্কুল মাঠে ১৬ দলীয় ফুটবল খেলার প্রথম রাউন্ডের ৩য় খেলা অনুষ্ঠিত হয়েছে।

মেম্বার আব্দুস সবুরের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি ও উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের রিজিওনাল ম্যানেজার হাসানুর রহমান হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মিনিস্টার প্লাজার ইনচার্জ ও সাতক্ষীরা প্রেস ডট কমের জেলা প্রতিনিধি আল মামুন ইসলাম, সাংবাদিক শেখ সানজিদুল হক ইমন, আব্দুর রউফ, সাংবাদিক বাবলুর রহমান, বাশুদেব দাশ প্রমুখ।

এসময় সমগ্রী খেলাটি পরিচালনা করেন সাগরদাঁড়ি মহাকবি মাইকেল মধুসূদন স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক মামুন শিকদার, সাধারণ সম্পাদক আব্দুল আলিম।

প্রথম রাউন্ডের ৩য় খেলায় অংশগ্রহন করেন যশোর বাঘারপাড়া স্পোর্টিং ফুটবল একাদশ বনাম কৃষ্ণনগর সাতক্ষীরা একাদশ। যশোর বাঘারপাড়া স্পোর্টিং ফুটবল একাদশ কে ১-০ গোলে কৃষ্ণনগর সাতক্ষীরা একাদশ কে পরাজিত করে জয় লাভ করে। ১৬ দলীয় ফুটবল খেলার মিডিয়া পার্টনার হিসাবে ছিল আনন্দ টিভি, সাতক্ষীরা প্রেস ডট কম ও পাটকেলঘাটা মিনিস্টার শোরুম।

খেলায় ধারা বিবরনীতে ছিলেন মহির উদ্দিন ও কামরুজ্জামান বুলু।

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা