বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিকের পিতার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

মির্জা ফখরুলের সাথে সৌজন্য সাক্ষাতে নবগঠিত ছাত্রদলের নেতৃবৃন্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে রাজপথে ছাত্রদলকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে।

সোমবার রাতে তার উত্তরার বাসায় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি-কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সহ-সভাপতি-রাশেদ ইকবাল খান, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক-রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক-আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া।

বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজ অগ্ৰভাগে থেকে নেতৃত্ব দিয়েছে। দেশ আজ মহাসংকটে। এ সংকট উত্তরণে ছাত্রদলকে আবার রাজপথে অগ্ৰসেনানীর ভূমিকায় দেখতে চাই। নতুন নেতৃত্ব তা পারবে বলে আমি বিশ্বাস করি।

এসময় ছাত্রদলের নেতারা মহাসচিবকে প্রতিশ্রুতি দিয়ে বলেন, গণতন্ত্র ও আমাদের চেয়ারপারসনের মুক্তি আন্দোলনে জীবন বাজি রেখে রাজপথে থাকব।

পরে মির্জা ফখরুলের হাতে ফুলের তোড়া দেন নবগঠিত কমিটির নেতারা।

রোববার ছাত্রদলের আগের কমিটি ভেঙে দিয়ে পাঁচ সদস্যের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সাংবাদিক মঈন উদ্দিন খানের পিতার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

‘দৈনিক নয়াদিগন্ত’ পত্রিকার সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন খানের পিতা আব্দুল জব্বার খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, আব্দুল জব্বার খানের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী।

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আব্দুল জব্বার খান দীর্ঘদিন ফুসফুসজনিত রোগে আক্রান্ত থাকার পর মঙ্গলবার ভোর ৫টায় পিরোজপুর জেলাধীন সদর উপজেলার কদমতলী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জাতীয় কাউন্সিল আয়োজন, মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ীবিস্তারিত পড়ুন

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারবিস্তারিত পড়ুন

  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
  • হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  • আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী